,

‘১৯৭৫ এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এসেছিল

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতেই ১৯৭৫ এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল।’ শুক্রবার জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘১৯৭৫ এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এসেছিল। মুক্তিযুদ্ধের বিজয়ের প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। জিয়াউর রহমানই খুনিদের প্রশ্রয় দিয়েছিল।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালীন এক বছরে বাংলাদেশে এক ফোঁটা ফসল উৎপাদন হয়নি। বাংলাদেশের মানুষ শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নিয়েছিল। বাংলাদেশের মানুষের জন্য অন্য কোনো পথ ছিল না। সকল শিল্প-কলকারখানা বন্ধ ছিল। গ্রামের পর গ্রাম শুধু ধ্বংস, জ্বালানো, পোড়ানো ছিল। লাশের পর লাশ, নদীর পানি লাল হয়ে গিয়েছিল বাঙালির রক্তে।’

সম্পূর্ণ ধ্বংস স্তূপের পর দাঁড়িয়ে বঙ্গবন্ধু স্বাধীন বাংলা গড়ার দায়িত্ব নিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘১০ জানুয়ারি ফিরে এসে ধ্বংস স্তূপের পর দাঁড়িয়ে জাতির পিতা দায়িত্ব নিলেন। একদিকে ধ্বংস স্তূপকে সরিয়ে বিশাল কর্মযজ্ঞ, অন্যদিকে পাকিস্তানের একটি প্রদেশকে একটি নতুন দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার কঠিন কাজ করার জন্য মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন তিনি। আর এই সাড়ে তিন বছরেই তিনি তা করে গেছেন।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর