,

কলেজছাত্রীকে বাড়ি থেকে ডেকে এনে ধ’র্ষণ করলেন কনস্টেবল

news-image

নিউজ ডেস্ক।। রংপুর জেলায় কর্মরত আবু বক্কর সিদ্দিক নামে এক পু’লিশ কনস্টেবলের বিরুদ্ধে কলেজছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজছাত্রীর মা বাদী হয়ে ওই পু’লিশ সদস্য ও তাকে সহায়তাকারী আমিনুল ইসলামকে আসামি করে গত বুধবার গাইবান্ধা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। ১৫ আগস্ট বৃহস্পতিবার অভিযোগটি থানায় এজাহার হিসেবে গ্রহণ করা হয় এবং বিকেলে কলেজছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানা পু’লিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খান মো. শাহরিয়ার।

আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের পশ্চিম বারবলদিয়া বেকাটারী গ্রামের সাইদুর রহমানের ছেলে এবং আমিনুল একই গ্রামের মকবুল হোসেনের ছেলে।

বিভিন্ন সূত্রে জানা জায় , কনস্টেবল আবু বক্কর সিদ্দিক ওই কলেজছাত্রীর প্রতিবেশী। সিদ্দিক ওই কলেজছাত্রী সঙ্গে প্রেমের সম্পর্ক গড়তে মাঝে মাঝেই মোবাইল ফোনে কথাবার্তা বলতো। এরই মাঝে সিদ্দিক ঈদুল আযহার ছুটিতে বাড়ি এসে কলেজছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে গত ১১ আগস্ট প্রতিবেশী কফিল উদ্দিনের ছেলে ফেরদৌস মিয়ার স্ত্রীর সহযোগিতায় তার বাড়িতে নিয়ে ধ’র্ষণ করে।

একইভাবে ১৩ আগস্ট মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ওই কলেজছাত্রীকে ডেকে এনে তার বাড়ির পাশে বাঁশঝাড়ে নিয়ে ধ’র্ষণ করে সিদ্দিক। উভয় ঘটনায় আমিনুল ইসলাম সহযোগিতা করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে ওই কলেজছাত্রী লোক লজ্জায় বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে। ওইদিন রাতে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ওই কলেজছাত্রী মা অভিযোগ করে বলেন, আবু বক্কর সিদ্দিক পু’লিশ সদস্য হওয়ায় সে ও তার লোকজন মামলা না করতে নানা রকমের হুমকি দিয়ে আসছিল। ১৪ আগস্ট থানায় অভিযোগ দেয়ার পর বিষয়টি মীমাংসার কথা বলে ধর্ষক আবু বক্কর সিদ্দিকের পরিবারের পক্ষ থেকে থানা পু’লিশ ও বিভিন্ন মহলে দেন দরবার করে মামলা রেকর্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

তিনি আরও বলেন, আমার মেয়েকে ধ’র্ষণের বিচার চাওয়ার ব্যাপারে আমি অটল থাকায় গাইবান্ধা সদর থানা পু’লিশের ওসি শাহরিয়ার সকল বাধা উপেক্ষা করে ১৫ আগস্ট অভিযোগটি এজাহার হিসেবে লিপিবদ্ধ করেন। তিনি (ধর্ষিতার মা) বলেন, মামলা হওয়ার পর পরেই আমাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ধর্ষক পরিবার মিথ্যা মামলা দেবে বলে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা সদর থানা পু’লিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, প্রাথমিক তদন্ত শেষে মামলা গ্রহণ করা হয়েছে। কলেজছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলায় অভিযুক্ত পু’লিশ সদস্য আবু বক্কর সিদ্দিককে গ্রেফতারের জন্য বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অপর আসামি আমিনুলকে গ্রেফতারে অভিযান চলছে। উৎস: জাগোনিউজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর