,

‘আমরা পশুর মতো খাঁচায় আটকে আছি’

news-image

ডেস্ক রিপোর্ট।। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের আগেই আটক করা হয়েছিল সেখানকার সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে। পরে তাঁকে গ্রেপ্তাও করা হয়। এর পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে ভয়েস মেসেজ পাঠিয়েছেন মেহবুবার মেয়ে ইলতিজা জাভেদ। একইসঙ্গে চিঠিও লিখেছেন। চিঠি ও ভয়েস মেসেজের বক্তব্য একই। ইলতিজার অভিযোগ, তাঁকে আটকে রাখা হচ্ছে। ভয় দেখানো হচ্ছে, মিডিয়ার সঙ্গে কথা বললে পরিস্থিতি খুব খারাপ হবে।

প্রায় ১২ দিন ধরে কড়া নিষেধাজ্ঞার বেড়াজালে রয়েছে কাশ্মীর। মেহবুবা বাদে অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও গ্রেপ্তার হয়ে রয়েছেন। এই প্রসঙ্গে ইলতিজা লিখেছেন, সারা দেশ যখন স্বাধীনতা দিবস পালন করছে, তখন কাশ্মীরিদের অবস্থা খাঁচায় বন্দি জন্তুর মতো। তারা মানবাধিকার থেকে বঞ্চিত। তার অভিযোগ, কেউ দেখা করতে এলে তাঁকে বাড়ির গেট থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তাঁকেও বাড়ির বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না।

অমিত শাহের উদ্দেশে ইলতিজার প্রশ্ন, আমাকে আটকে রাখা হয়েছে কেন? তিনি লিখেছেন, নিরাপত্তা রক্ষীরা বলছে, তিনি সংবাদপত্রে যে ইন্টারভিউ দিয়েছিলেন সেজন্যই তাঁকে আটক করা হয়েছে। তাঁকে হুমকি দেওয়া হচ্ছে, ফের মুখ খুললে পরিণতি খারাপ হবে। কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার ফলে যাতে কোনও প্রতিক্রিয়া না দেখা দেয়, সেজন্য উপত্যকায় যোগযোগ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে।

নিজের সম্পর্কে ইলতিজা বলেছেন, আমার সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে যেন আমি অপরাধী। আমি নিজের জীবনের ভয় পাচ্ছি। যে কাশ্মীরিদের হয়ে আমি মুখ খুলেছি, তাঁদেরও জীবনের ভয় আছে। মেহবুবা বা ওমর কবে মুক্তি পাবেন জানা যায়নি। বুধবার দিল্লি বিমানবন্দরে প্রাক্তন আইএস অফিসার তথা রাজনীতিক শাহ ফয়সলকে আটক করা হয়। তাঁকেও জন নিরাপত্তা আইনে গৃহবন্দি রাখা হয়েছে। জম্মু-কাশ্মীর প্রশাসন জানিয়েছে, নিষেধাজ্ঞা দফায় দফায় তুলে নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, কড়াকড়ি চলবে আরও কিছুদিন। সূত্র-দ্য ওয়াল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর