,

সড়কেই চিরতরে থেমে গেল পুরো পরিবারের ঈদ আনন্দ

news-image

নিউজ ডেস্ক।। ময়মনসিংহের গৌরীপুরে একটি বাস ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ ১৬ আগস্ট, শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

নিহত চারজন হলেন- রফিকুজ্জামান (৪৫), তার স্ত্রী শাহীন আক্তার (৪০), তাদের ছেলে নাদিম (১৯ ) ও মেয়ে রওনক জাহান (১৩)। আহত হয়েছেন নাহিদ ও চালক (নাম জানা যায়নি)। হতাহতদের বাড়ি নেত্রকোনা জেলার দূর্গাপুরের চন্ডিগর গ্রামে।

পুলিশ জানায়, শাহীনা আক্তার ঘটনাস্থলেই মারা যান। আর অন্য তিনজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। রফিকুজ্জামান পরিবার নিয়ে ঈদে গৌরীপুরে শশুরবাড়ি বেড়াতে গিয়েছিলেন।

এসআই নজরুল জানান, যাত্রীবাহী বাসটি নিয়ে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল।আর প্রাইভেটকারটি গৌরীপুর থেকে টাঙ্গাইলের ঘাটাইল যাচ্ছিল।পথে দুটি যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।পরে ঈশ্বরগঞ্জ থেকে ফায়অর সার্ভিসের কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ভার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান এসআই নজরুল। নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর