,

গৌরীপুরে বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে বাসচাপায় একই পরিবারের বাবা-মা সন্তানসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা প্রাইভেটকারের যাত্রী ছিলেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশু নাহিদ (৩) ও প্রাইভেটকারের চালক সেলিমকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নরসিংদীর মাধবদি বাংলা টেক্সটাইলের মালিক রফিকুল ইসলাম (৪৫), তার স্ত্রী শামসুন্নাহার শাহানা (৩৫), কলেজ পড়ুয়া ছেলে নাবিল ইসলাম (১৮) ও মেয়ে রওনক জাহান (১৩)। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার সুসং দূর্গাপুরে। নরসিংদী জেলার মাধবদিতে বসবাস করতেন তারা। সপরিবারে ঈদের ছুটিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর শ্বশুড়বাড়ি এসেছিলেন রফিকুল ইসলাম।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, রফিকুল ইসলাম ও তার পরিবারের লোকজন ঈদের ছুটি শেষে নিজের প্রাইভেটকারে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর শ্বশুড়বাড়ি এসেছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর নামক স্থানে পৌঁছালে কিশোরগঞ্জগামী এমকে পরিবহনের দ্রুত গতির একটি বাস ওভারটেক করার সময় তাদের চাপা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই রফিকুল ইসলামের স্ত্রী শামসুন্নাহার শাহানা মারা যান।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থল পৌঁছে গুরুতর আহত অবস্থায় রফিকুল ইসলাম, মেয়ে রওনক জাহান ও দুই ছেলে নাবিল ইসলাম ও নাহিদ এবং প্রাইভেটকারচালক সেলিমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম, নাবিল ইসলাম ও রওনক জাহানকে মৃত ঘোষণা করেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া জানান, পুলিশ বাসটি আটক করেছে তবে চালক পালিয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর