,

তামিমের যায়গায় এবারও নতুন মুখ?

news-image

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবাল ছুটি চেয়েছিলেন। তাঁকে ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাঁহাতি ওপেনারের বিকল্প খুঁজতেই হচ্ছে নির্বাচকদের। তামিম নেই, তাঁর জায়গায় তবে নতুন মুখ আসছে?

অনেক দিন পর তামিমকে দেখা যাবে না বাংলাদেশ দলে—বিষয়টি এমনও নয়। চোটে পড়ে গত অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজ এবং ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না বাঁহাতি এই ওপেনার। তামিমের অনুপস্থিতিতে দুটি চমক উপহার দিয়েছিলেন নির্বাচকেরা। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ পেয়েছিলেন ফজলে রাব্বি আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে সাদমান ইসলাম। ফজলে রাব্বি ব্যর্থ হলেও সাদমান নিজেকে কিছুটা প্রমাণ করেছেন।

এবারও তামিমের অনুপস্থিতিতে নতুন কোনো ওপেনার কিংবা নাম্বার থ্রি পজিশনে নতুন মুখ দেখার সম্ভাবনা আছে বলেই ইঙ্গিত দিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, ‘ওর জায়গায় কাকে নেব সেটি এখনো ঠিক করিনি। কন্ডিশনিং ক্যাম্প শুরু হোক আগে। সবার ফিটনেস দেখি। আমরা গতবার হোম সিরিজে তাকে ছাড়া খেলেছিলাম। এবারও হয়তো নতুন কাউকে দেখতে পারি। এবার কন্ডিশনিং ক্যাম্পে ফিটনেসের ওপর ভীষণ গুরুত্ব দেওয়া হবে। অনুশীলন ক্যাম্প দেখে তার পর আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

নির্বাচকেরা অবশ্য কিছু বিকল্প ভেবে রেখেছেন, যাঁদের সুযোগ দেওয়া হতে পারে এবারের প্রাথমিক দলে। গত ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ব্যাটিং করা সাইফ হাসান আর মোহাম্মদ নাঈম শেখের মতো দুই তরুণ ওপেনার নির্বাচকদের দৃষ্টিতে আছেন। নাঈম সবশেষ আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ভালো খেলেছেন। তবে প্রধান নির্বাচক তো বললেনই, যাঁরাই সুযোগ পাবেন স্কিলের আগে ফিটনেস পরীক্ষায় খুব ভালো করতে হবে। চোট আর বাজে ফিল্ডিং বাংলাদেশকে এত ভোগাচ্ছে, ফিটনেস উন্নতি আনার বিকল্প যে নেই।

এ জাতীয় আরও খবর

ইয়েমেন সংঘাত: সৌদির দুই এলাকায় সতর্কতা

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ