,

তাজমহলেরর চেয়েও আকারে বড় গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে!

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র বিজ্ঞানীরা জানিয়েছেন, একটি বিশাল আকৃতির গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। গ্রহাণুটি আকারে তাজ মহল ও কুতুব মিনারের চেয়েও বড়। নাসা জানিয়েছে, আগামী ২৮ আগস্ট গ্রহাণুটি পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে।

গ্রহাণুটির গতিবিধির ওপর কড়া নজর রাখছে নাসা। এই মুহূর্তে গ্রহাণুটির গতিবেগ প্রতি সেকেন্ডে ১৮ কিলোমিটার। ৫২৪ ফুটের এই গ্রহাণুটি যখন পৃথিবীর খুব কাছে চলে আসবে, তখন তার দূরত্ব হবে প্রায় ৬৩৯০০০ মাইল। এটির নাম দেওয়া হয়েছে ‘‌২০১৯ ওইউওয়ান’‌। গত বুধবার এ তথ্য সামনে আনে নাসা।

তবে এটি পৃথিবীকে আঘাত করবে না বলেই দাবি করেছেন নাসার বিজ্ঞানীরা। তাদের মতে, সেদিন পৃথিবীর খুব কাছ দিয়ে গ্রহাণুটি বেরিয়ে যাবে। গত কয়েক বছর ধরেই পৃথিবীর দিকে বিপজ্জনক আকৃতির গ্রহাণু ধেয়ে আসার ঘটনা বৃদ্ধি পেয়েছে। একারণেই যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা কয়েক বছর আগে বিপজ্জনক গ্রহাণুকে ঠেকাতে বিশেষ প্রকল্প হাতে নিয়েছে।

সাধারণত পৃথিবী থেকে ৩০ হাজার মাইলের মধ্যে থাকলে তাকে ‘‌নিয়ার আর্থ অবজেক্ট’‌ বলা হয়৷ বিজ্ঞানীরা মনে করছেন, পৃথিবীর কাছাকাছি প্রায় ১৮ হাজার গ্রহাণু ঘুরে বেড়াচ্ছে৷ তার মধ্যে ১৮০০ গ্রহাণু বিপজ্জনক৷ তার মধ্যে আবার ১৫০টি অত্যন্ত বিপজ্জনক৷‌‌

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর