,

ঘুম ভাঙলেই স্ত্রী প্রিয়াঙ্কার মুখ দেখতে চান নিক

news-image

বিনোদন ডেস্ক : আগামী ডিসেম্বরে বিয়ের একবছর হবে নিক জোনাস-প্রিয়াঙ্কা চোপড়ার। প্রেমের ঘোর যেন ভাঙতেই চাইছে না নিয়াঙ্কার! কাছের লোকেরা বলছেন, সত্যি সত্যিই যেন রূপকথার ভালোবাসা দেখছেন তারা নিয়াঙ্কার মধ্যে। সম্প্রতি প্রিয়াঙ্কার জানিয়েছেন, ঘুম ভাঙলেই নাকি নিক এখনও শুধুই তার মুখ দেখতে চার।

তবে এতে খানিকটা বিরক্ত প্রিয়াঙ্কা। তিনি জানান, নিকের এই ছেলেমানুষী এক একসময় বড্ড ঝামেলায় ফেলে। কতসময় বলি, একটু ফ্রেশ হয়ে নিতে দাও। চোখে হালকা কাজল, মাস্কারা, ঠোঁটে অল্প লিপস্টিক দিয়ে নিই। তারপর না হয় দেখো। নিক কিছুতেই সেকথা নাকি শোনেন না। তার আবদার, পিসি-র সাজ ছাড়া মুখই তার দেখতে বেশি ভালো লাগে!

একই সঙ্গে প্রিয়াঙ্কা একথাও জানাতে ভোলেননি যে বছর ঘুরতে চলল, কিন্তু এখনও নিক সমান আকর্ষণীয়! নিয়াঙ্কার ভালোবাসার ছবি প্রায়ই সোশ্যালে ঝড় তোলে। যতই কাজ থাকুক, সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে একান্তে তারা সময় কাটান একসঙ্গে। প্রিয়াঙ্কার মতে, আমরা কেউই কাউকে বেশিদিন না দেখে থাকতে পারি না। তাই নিক ঠিক করেছে, যতই কাজ থাক সপ্তাহের একটি দিন একসঙ্গে সময় কাটাব।

অন্যদিকে নিক জোনাস আপাতত ব্যস্ত ‘হ্যাপিনেস বিগিন’ মিউজিকাল ট্যুর নিয়ে। তার মধ্যেই সময় করে রোজ একবার প্রিয়াঙ্কার মুখ দেখে নেন।

প্রসঙ্গত, প্রিয়াঙ্কা আর নিক হিন্দু এবং খ্রিস্টান- উভয় রীতি মেনেই বিয়ে সেরেছেন। বিয়ের আসর বসেছিল যোধপুরের রাজবাড়ি উমেদ ভবনে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১