,

অন্তঃস্বত্ত্বা প্রেমিকাকে রেখে অন্যত্র বিয়ে, প্রেমিক আটক

news-image

অনলাইন ডেস্ক : প্রেমিকা ছয় মাসের অন্তঃস্বত্ত্বা। এরমধ্যেই অন্য নারীর সঙ্গে বিয়ের পিঁড়িতে প্রেমিক। খবর পেয়ে প্রেমিকের বাসায় হাজির হন প্রেমিকা। এ ঘটনায় প্রেমিক শিঞ্জন রায়কে (২৫) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ তাকে আটক করেছে।

খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ছাত্র শিঞ্জন রায়। একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার। তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও প্রতারণা করেন তিনি।

এদিকে শিঞ্জনকে অনত্র বিয়ে দেয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে ওই ছাত্রী বৃহস্পতিবার রাত ১০টার দিকে মুজগুন্নী আবাসিকের ১৬ নম্বর রোডে আসেন। এ সময় বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে শিঞ্জন রায় তার অন্তঃস্বত্তা প্রেমিকাকে সেখান থেকে ইজিবাইকে জোর করে তুলে দিতে গেলে তা স্থানীয়দের নজরে আসে। পরে থানা পুলিশে খবর দিলে তারা দু’জনকেই সোনাডাঙ্গা মডেল থানায় নিয়ে আসে।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. মমতাজুল হক জানান, উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর