,

মার্কিন কংগ্রেসের ২ মুসলিম নারী সদস্য ইসরায়েলে নিষিদ্ধ

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন কংগ্রেসের দুই মুসলিম নারী সদস্যের ওপর ইসরায়েল সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর পরই ইসরায়েল এ নিষেধাজ্ঞা জারি করে। ওই দুই মুসলিম নারী কংগ্রেস সদস্য হলেন-ইলহান ওমর ও রাশিদা তালিব।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের আইন অনুযায়ী যারা ইসরায়েলকে বর্জনের আহ্বান জানান, তাদের ইসরায়েল সফর করতে দেওয়া হয় না। তারাই প্রথম দুই মুসলিম নারী, যারা মার্কিন কংগ্রেসের সদস্য হয়েছেন। আগামী রোববার তাদের ইসরায়েল সফরে যাওয়ার কথা ছিল।

গত মাসে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রন ডেরমার বলেছিলেন, `যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অসাধারণ বন্ধুত্ব ও মার্কিন কংগ্রেসের প্রতি সম্মান জানিয়ে ওই দুই মুসলিম নারী কংগ্রেস সদস্যকে ইসরায়েল সফরের অনুমতি দেওয়া হবে।’

তবে গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে এক বার্তায় বলেন, ‘ওই দুই কংগ্রেস সদস্যকে ইসরায়েল সফরের অনুমতি দেওয়া হলে তা হবে ইসরায়েলের দুর্বলতা। তারা ইসরায়েল ও সব ইহুদিকে ঘৃণা করেন। কোনোভাবেই তাদের মানসিকতার পরিবর্তন ঘটানো যাবে না।’ ট্রাম্পের ওই টুইটার বার্তার পর পরই ইসরায়েল সফরে ওই দুই নারীর নিষেধাজ্ঞার কথা জানায় দেশটি।

সোমালি বংশোদ্ভূত ইলহান ওমর এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব প্রকাশ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসীবিরোধী এবং মুসলিমবিরোধী নীতির কঠোর সমালোচক বলে পরিচিত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর