,

বৃষ্টি হতে পারে আরো ২ দিন

news-image

নিউজ ডেস্ক : শেষ বর্ষায় এসে এবার চিরচেনা রূপে দেখা মিলল শ্রাবণের। আবহাওয়ার পূর্বাভাস বলছে, প্রকৃতিতে এই অবস্থা চলতে পারে আরও দুইদিন।
মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের অনেক জায়গায়ই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বদলগাছীতে ৫৫ মিলিমিটার।  আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, তিন ধরে বৃষ্টি অব্যাহত রয়েছে। আরও দুদিন বৃষ্টি থাকতে পারে।

শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, বরিশাল, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতের ঝাড়খণ্ডের দক্ষিণাংশ এবং তৎসংলগ্ন গাঙ্গেয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার ও পশ্চিমবঙ্গ পেরিয়ে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র তা মাঝারি অবস্থায় রয়েছে।

অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানিয়েছেন, অগাস্ট মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। এসময় বঙ্গোপসাগরে দুই-তিনটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে। দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর