,

আমি যেমনটা চেয়েছি গহীন ঠিক তেমনই একজন

news-image

২১ এপ্রিল গোলাম ম. ইফতেখার গহীনকে বিয়ে করেছেন দিলশাদ নাহার কণা। অথচ সেটা জানা গেল তিন মাসেরও বেশি সময় পর!

এত দিন বিয়ের খবর চেপে রেখেছিলেন! : হুট করেই মুরব্বিরা সিদ্ধান্ত নিয়েছিলেন। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়াভাবে বিয়েটা হয়েছে। তেমন কোনো আত্মীয় বা বন্ধুকে জানানোর সুযোগ পাইনি। শিগগির বিবাহোত্তর অনুষ্ঠান করব। তখন ঘটা করে সবাইকে আমন্ত্রণ জানাব।

আপনাদের পরিচয় কীভাবে? :  গহীন এবং আমার কয়েকজন কমন বন্ধু আছে। তাদের মাধ্যমেই পরিচয়। কখন যে বন্ধুত্ব থেকে দুজনের প্রেম, এরপর বিয়ে…সব মিলিয়ে এখনো ঘোরের মধ্যে আছি।

জীবনসঙ্গী হিসেবে গহীনকে বেছে নেওয়ার কারণ কী? : আমি শিল্পী। সব সময় চেয়েছি এমন কেউ জীবনে আসুক যে পেশাটাকে সম্মান করবে। পাশে থেকে উৎসাহ দেবে। গহীন সেটা করেছে। বেশির ভাগ দিন আমার রেকর্ডিংয়ে হাজির থেকেছে, যেদিন পারেনি ফোনে খবর নিয়েছে। সবচেয়ে বড় কথা, গত সাতটি বছর আমার ভালো-মন্দে মিশে গিয়েছে। যেমনটা চেয়েছি গহীন ঠিক তেমনই একজন।

গহীনের পেশা কী? : ওদের পারিবারিক কিছু ব্যবসা আছে। পাশাপাশি নিজের একটি সংস্থাও আছে। সেখান থেকে বিজ্ঞাপন নির্মাণ করে।

বর্তমান ব্যস্ততা কী নিয়ে? : কয়েকটি বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিলাম। নিজের দুটি গান শেষ করেছি। শিগগিরই ভিডিও করব। ঈদের ‘বেপরোয়া’ ছবিতেও দুটি গান ছিল। সামনে কয়েকটি প্লেব্যাকেরও কাজ রয়েছে। তা ছাড়া শো তো আছেই। উৎস: কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর