,

বাংলাদেশ দলের কোচ, হঠাৎ আলোচনায় মিকি আর্থার!

news-image

স্পোর্টস ডেস্ক : কে হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ? সময় যত গড়াচ্ছে, এ প্রশ্ন ততই জোরালো হচ্ছে। সেই ঈদের ছুটির এক সপ্তাহরও বেশি সময় আগে থেকে ভক্ত-সমর্থক ও অনুরাগিদের মনে কৌতুহলি প্রশ্ন।

ঈদ শেষ। ঈদের ছুটি আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত দিবস উপলক্ষ্যে জাতীয় শোক দিবসের ছুটিও শেষ। আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির পর পুরো ছুটির আমেজ কেটে যাবে। ঈদ ও জাতীয় শোক দিবসের ছুটি শেষে আবার কর্ম যজ্ঞ রাজধানী ঢাকায় ফিরবেন লাখ মানুষ। আবার নাগরিক জীবন হবে গতিময়।

অবশ্য তার আগেই টাইগারদের নতুন হেড কোচ হয়ে উঠেছে দেশের ক্রীড়াঙ্গনের আলোচিত ইস্যু। বিসিবি শীর্ষ কর্মকর্তারাও নতুন ভিনদেশি কোচ নিয়োগে চরম ব্যস্ত।

কাল ১৪ আগস্ট বুধবার পড়ন্ত বিকেলে ধানমন্ডিস্থ বেক্সিমকো ফার্মায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের উপস্থিতিতে টেলিকনফারেন্সেও দুইজন বিদেশি কোচের সাথে কথা বলেন বোর্ড কর্তারা।

তারা কারা? বিসিবির দুই অন্যতম শীর্ষ পরিচালক এবং হেড কোচ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত মাহবুব আনাম আর জালাল ইউনুস নাম প্রকাশে অপারগতা প্রকাশ করে জাগো নিউজকে জানিয়েছিলেন সম্ভাব্য কোচদের অনুরোধেই নাম ঘোষণা করা যাচ্ছে না।

যারা ইন্টারভিউ দিয়েছেন, টেলিকনফারেন্স করেছেন, তাদের মধ্যে শেষ পর্যন্ত হয়ত একজনের সাথে কথা-বার্তা চূড়ান্ত হবে। তিনিই কোচ হবেন। বাকিরা হবেন না; কিন্তু যাদের সাথে কথা হয়েছে, হচ্ছে এবং আগামীতেও হবে। এখন সেই নামগুলো মিডিয়ায় আসার অর্থ ঐ কোচদের ডিমান্ড যাবে কমে। এই চিন্তা থেকেই টেলিকনফারেন্সে অংশ নেয়া কোচদের নাম না বলা।

তবে ২৪ ঘন্টা না যেতেই জানা গেছে, কাল বিসিবির সাথে টেলি ও ভিডিও কনফারেন্সে কোন কোন বিদেশি কোচ কথা বলেছেন। আগেই জানা, দু’জন কোচের সাথে টেলিকনফারেন্সের কথা মুখ ফুটে স্বীকার করেছিলেন বোর্ড পরিচালক জালাল ইউনুস।

সেই দুজনার একজন হলেন, পাকিস্তানের সদ্য বিদায়ী কোচ মিকি আর্থার। একটি উচ্চ পর্যায়ের নির্ভরযোগ্য সূত্রের খবর, মিকি আর্থারের সাথে ভিডিও কনফারেন্স হয়েছে বিসিবির। বুধবার পড়ন্ত বিকলে মিকি আর্থারের সাথে কথা-বার্তা বলেছেন বোর্ড কর্তারা। সাথে আরেক বিদেশি, জিম্বাবুয়ের গ্র্যান্ট ফ্লাওয়ারের সাথেও কথা হয়েছে।

যদিও কথা-বার্তা শেষ পর্যন্ত ইতিবাচক পরিণতি পায়নি, তবে নির্ভরযোগ্য সূত্রের খবর- বিসিবি গত ক’দিনে শ্রীলঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনেরও সাথেও কথা বলেছে। এর মধ্যে মিকি আর্থারের সাথে কথা-বার্তায় বোর্ড কর্তারা নাকি মোটামুটি সন্তুষ্ট। বাকিদের সাথে কথা-বার্তা এগোয়নি।

আর এখন মাইক হেসনের অপেক্ষা। আগামীকাল মুম্বাইতে বিসিসিআইয়ে ভারতের কোচ হিসেবে ইন্টারভিউ হেসনের। সে ইন্টারভিউ ভালো হলে, মানে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে কোচ হিসেবে বেছে নিলে হেসন উপখ্যান যাবে শেষ হয়ে যাবে।

আর ভারতীয় ক্রিকেট বোর্ড হেসনকে বেছে না নিলে হয়তো দু’এক দিনের মধ্যে তিনি ঢাকা আসবেন সাক্ষাৎকার দিতে। না হয় রোববার কিংবা সোমবারের মধ্যে কোচ নিয়োগ সম্পন্ন হয়ে যাবে। এবং তখন টাইগারদের কোচ হবার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকবে দক্ষিন আফ্রিকার রাসেল ডোমিঙ্গোর। আগেও বলা হয়েছে, যত নামই উচ্চারিত হোক না কেন এখন পর্যন্ত হেড কোচের দৌড়ে এগিয়ে ডোমিঙ্গোই।

এ জাতীয় আরও খবর

ইয়েমেন সংঘাত: সৌদির দুই এলাকায় সতর্কতা

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ