,

বলিউড অভিনেত্রী বিদ্যা মারা গেছেন

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের প্রবীণ অভিনেত্রী বিদ্যা সিনহা মারা গেছেন। আজ বৃহস্পতিবার মুম্বাইয়ের জুহুতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় মৃত্যু হয় তার।

গত বৃহস্পতিবার তীব্র শ্বাসকষ্টের কারণে হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল ভারতীয় এই অভিনেত্রীকে। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস ও হৃদরোগে ভুগছিলেন।

১৯৪৭ সালের ১৫ নভেম্বর মুম্বাইতে জন্মগ্রহণ করেন বিদ্যা। তার বাবা রানা প্রতাপ সিং একজন প্রযোজক ছিলেন। মাত্র ১৮ বছর বয়সেই অভিনয় জগতে পা রাখেন বিদ্যা সিনহা।

সুন্দরী প্রতিযোগীতা ‘মিস বম্বে’ এবং মডেলিংয়ের দুনিয়ায় নজর কেড়েছিলেন তিনি। ১৯৭৪-এ বাসু চট্টোপাধ্যায়ের নজরে এসে কিরণ কুমারের বিপরীতে প্রথম ছবিতে (রাজা কাকা) অভিনয় করেন তিনি।

এরপর ১২ বছর অভিনয় করে ৩০টি ছবিতে কাজ করেছেন তিনি। পরিচালক রাজ সিপ্পি ১৯৮১ সালে জোশ ছবিতে তাকে একটি নেগেটিভ চরিত্রে কাস্ট করেছিলেন। বিশেষ করে এই ছবিটিতে সিনেমা দশর্কদের নজর কাড়তে সক্ষম হন বিদ্যা। ‘পতি পত্নী অউর উও’ এবং ‘ছোটি সি বাত’ সিনেমায় অভিনয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন বিদ্যা সিনহা। ১৯৭০-৮০ সালের মধ্যে বেশকিছু বাণিজ্যিক ছবিসহ নানা ধরনের ছবিতে অভিনয় করেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর