,

ছোট ভাইয়ের স্ত্রীর প’রকীয়ার জেরে প্রাণ গেল ভাসুরের

news-image

নিউজ ডেস্ক।। ছোটভাইয়ের স্ত্রীর প’রকীয়ার বিচার চেয়ে সালিশ ডেকেছিলেন ভাসুর। সা’লিশের মধ্যেই ওই নারীর প্রেমিকে লা’ঠি দিয়ে আঘাত করেন তাকে। এতে মৃ’ত্যু হয়েছে রফিকুল ইসলাম রহিত নামে ওই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থা’নাধীন টাঙ্গাব ইউনিয়নের আহালিয়াটেক গ্রামে। গত মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটার পর প’রকীয়া সম্পর্কে জড়িয়ে পরা নারী ও তার প্রেমিককে গ্রে’প্তার করেছে পু’লিশ।

পু’লিশ জানায়, আহালিয়াটেক এলাকার মালয়েশিয়ার প্রবাসী এক ব্যক্তির স্ত্রী তার প্রতিবেশী উছমানের সঙ্গে প’রকীয়া সম্পর্ক গড়ে তোলেন। স্বামী দেশের বাইরে থাকার পরও এক বছর আগে ওই নারীর একটি ছেলে সন্তানের জন্ম হয়। বিষয়টি জানার পর দুই পরিবারের মধ্যে বেশ কয়েকবার বিবাদ হয়। সমাধানের জন্য এ সময়গুলোতে কয়েকবার সালিশও হয়।

গত রোববার (ঈদের আগের দিন) মালয়শিয়া থেকে ওই নারীর স্বামী দেশে ফেরেন। পরে বড় ভাই রহিতের সঙ্গে আলোচনা করে উছমানের পরিবারের সঙ্গে আবারও সালিশ ডাকেন তিনি। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে উছমান তার প্রেমিকার ভাসুর রফিকুল ইসলাম রহিতের মাথায় লাঠি দিয়ে আ’ঘাত করেন। এতে ঘটনাস্থলেই রহিতের মৃ’ত্যু হয়।

খবর পেয়ে পু’লিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রহিতের লা’শ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, ঘটনার পর প’রকীয়া জড়ানো ওই নারীসহ প্রেমিক উছমানকে গ্রে’প্তার করে। নিহত রহিতের মেয়ে শাহানাজ বেগম বাদী হয়ে হ’ত্যা মা’মলা দায়ের করেছেন। ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা