,

চিকিৎসা দিতে এসে নিজেই মারা গেলেন ডেঙ্গু জ্বরে

news-image

নিউজ ডেস্ক।। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ নম্বর অঞ্চলের ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে মাদারীপুর থেকে স্থানান্তর করা হয়েছিল স্বাস্থ্য সদর কমপ্লেক্সের চিকিৎসক তপন কুমার মন্ডলকে। গতচার দিন আগে নিজেই ডেঙ্গুতে আক্রান্ত হন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই সহকারী। আজ বৃহস্পতিবার সকালে মারা গেছেন তিনি। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তপন কুমার মন্ডলকে। সেখানেই চিকিৎসাধীণ অবস্থায় মৃত্যু হয় তার।

এর আগে ডিএসসিসির ১০ নম্বর অঞ্চলের শ্যামপুর ও জুরাইন এলাকায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তা দিতে তাকে ঢাকা স্থানান্তর করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়। এলাকাগুলোর ডেঙ্গু রোগীদের চিকিৎসাও করেছেন তিনি। দায়িত্বরত অবস্থায় গত চারদিন আগে ডেঙ্গু আক্রান্ত হন এই চিকিৎসক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর