,

দুই শতাধিক যাত্রী নিয়ে ভুট্টাক্ষেতে নামলো বিমান!

news-image

ডেস্ক রিপোর্ট।। পাখির ঝাঁকের আক্রমণের মুখে পড়ে মস্কোর বিমানবন্দরের ঠিক বাইরে একটি ভুট্টা ক্ষেতে জরুরি অবতরণ করলো রুশ যাত্রীবাহী বিমান। কিন্তু অলৌকিকভাবে এ ঘটনায় কেউই হতাহত হয়নি। রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, ইউরাল এয়ারলাইন্সের এয়ারবাসটি ২২৬ জন যাত্রী এবং ক্রু নিয়ে মস্কোর ঝুকভস্কি বিমানবন্দর থেকে ক্রিমিয়ান উপদ্বীপের শহর – সিম্ফেরপোলের উদ্দেশে -যাত্রা করেছিলো। উড্ডয়নের ঠিক পরই এটি সমস্যায় পড়ল।

সংস্থাটির এক বিবৃতিতে আরও বলা হয়েছে, টেকঅফের খুব শীঘ্রই বিমানটি “গুল পাখির ঝাঁকের সাথে সংঘর্ষে পড়ে”। এর মধ্যে কয়েকটি পাখি এটির ইঞ্জিনে ঢুকে পড়ে।

পরে বিমানবন্দরের রানওয়ে থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি মাঠে জরুরি অবতরণ করেন পাইলট। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে ফ্লাইটির এর যাত্রীদের বিমান থেকে সরে এসে মাঠের মধ্য দিয়ে নিরাপদে যেতে দেখা যায়।

একটি ভিডিওতে, লম্বা সবুজ মাঠ দিয়ে হেঁটে আসা একজন মহিলা যাত্রীকে “দ্বিতীয় জন্ম” বলতে শোনা যায়। তিনি বলেন, বেঁচে থাকাটা অনেক ভাগ্যের ব্যপার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর