,

কাশ্মীর সংকট নিয়ে জাতিসংঘের রুদ্ধদ্বার বৈঠকের ডাক

news-image

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের অনুরোধ ও চীনের সমর্থনের পর এবার কাশ্মীরের চলমান সংকট নিয়ে রুদ্ধদ্বার বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)।

শুক্রবার (১৬ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টায় কাশ্মীর সংকট নিয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে। যেখানে কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন বিশ্বনেতারা। খবর ডন ও জিয়ো নিউজ উর্দূর।

বৈঠকের ব্যাপারে ইউএনএসসি প্রেসিডেন্ট জোয়ানা রোনেকা বলেন, খুব সম্ভবত ১৬ আগস্ট ইউএনএসসি জম্মু-কাশ্মীর নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছে। বিশেষ কারণে পরিষদ বৃহস্পতিবার বৈঠকে বসতে না পারায় এটি শুক্রবার অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বর্তমানে ইউএনএসসির সভাপতির দায়িত্বে রয়েছে পোল্যান্ড। ১৫ সদস্যের অংশগ্রহণে পোল্যান্ড ওই বৈঠক পরিচালনা করবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যগুলো।

এর আগে গত মঙ্গলবার নিরাপত্তা পরিষদ বরাবর লেখা এক চিঠিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরাইশি ভারতের অবৈধ সিদ্ধান্ত নিয়ে বৈঠকে বসার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার চীনও পাকিস্তানের পক্ষে ইউএনএসসিকে বৃহস্পতি বা শুক্রবার কাশ্মীর নিয়ে বৈঠকে বসার আহ্বান জানায়।

কাশ্মীর নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের বিষয়টিকে নিজেদের কূটনৈতিক সফলতা হিসেবে দেখছে পাকিস্তান।

কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়ার পর রাজ্যটির মর্যাদা পুনর্বহালের চেষ্টা হিসেবে কূটনৈতিক তদবিরে জোর দিয়েছে পাকিস্তান।

ইতিমধ্যে ভারতীয় কূটনৈতিককে বহিষ্কার করেছে ইসলামাবাদ। দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও আন্তঃসীমান্ত পরিবহনও বাতিল করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর