,

আশুগঞ্জে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থার উদ্যোগে উপজেলার ৮ টি ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পৃথকভাবে পালন করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গভীর ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন , শোক র‌্যালি, আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে।

১৫ ই আগস্ট আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজকরা উপজেলা চত্বর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের আয়োজন করেন। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হানিফ মুন্সী।

বিশেষ অতিথি হিসাবে আইনজীবী সমিতির সভাপতি মোঃ কামরুজ্জামান আনসারী উপস্থিত ছিলেন।আশুগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ আলম, পরিদর্শক (তদন্ত) মোঃ ময়নাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়ার পরে অতিথিদের মাঝে কাঙালী ভোজ বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর