,

বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ২০১৯ পালিত

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : আজ ১৫ই আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ২০১৯ পালিত হয়েছে।বিভিন্ন সংগঠনসহ উপজেলা প্রশাসনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের কার্যক্রম শুরু হয় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে।

স্থানীয় সংসদ সদস্য ক্যা.এবি তাজুল ইসলাম এমপি বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.সিরাজুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শরিফুল ইসলাম,মহিলা আ.লীগ সভাপতি মিসেস হাসু ইসলাম,যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি,উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম ভূইয়া বকুল,মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস জলি আমীর,পৌর মেয়র খলিলুর রহমান টিপু মোল্লা,জেলা আ.লীগের সহসভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল,স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া হাসান,ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদ সহ জেলার সকল প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানগণ, মুক্তিযোদ্ধা বৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী এবং উপজেলার সকল জনগণ এতে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তাদের উপস্থিতিতে একটি শোক র‌্যালী শহর প্রদক্ষিন করে।জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর