সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কা হজ মিশন ক্লিনিকে হাজিদের উপচেপড়া ভিড়

news-image

সৌদি আরব প্রতিনিধি : পা ফেলার জায়গা নেই, বাংলাদেশ হজ ক্লিনিকের প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে অসুস্থ হাজিদের ভিড়। রোগীদের ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে হাসপাতালে কর্মরত ডাক্তার, বয়, নার্স, টেকনেশিয়ান এবং ফার্মাসিস্টরা।

মক্কার বাংলাদেশ ক্লিনিকে প্রতিদিন গড়ে ৩-৪ হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন। তবে আউটডোর ক্লিনিক হওয়ায় সব রোগের চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

হজ করতে আসা হাজীদের চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ হজ মেডিক্যাল টিম। হজ মিশন থেকে প্রাপ্ত তথ্য মতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছেন ৭৩ হাজার বাংলাদেশি। আর বিভিন্ন অসুখ এবং দুর্ঘটনায় মারা গেছেন ৭২জন। দীর্ঘ লাইন উপেক্ষা করে চিকিৎসা নিচ্ছেন তারা। অধিকাংশ হাজি বাংলাদেশ ক্লিনিকের চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করেছেন।

এখানে চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের অধিকাংশই বৃদ্ধ এবং আগে থেকেই নানাবিধ রোগে আক্রান্ত তাছাড়া হজের আনুষ্ঠানিকতা পালন করতে গিয়ে বিভিন্নভাবে আঘাত প্রাপ্ত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। তবে ডায়াবেটিস ছাড়া এক্সরেসহ অন্যকোন ধরনের পরীক্ষা-নীরিক্ষার ব্যবস্থা না থাকায় অসন্তুষ্টি জানিয়েছেন কেউ কেউ।

হাজিদের সর্বোত্তম সেবা দেয়ার লক্ষে ক্লিনিকটিতে সার্বক্ষণিক সাধারণ ডাক্তারদের পাশাপাশি রয়েছে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক। গড়ে প্রতিদিন ৩ হাজারের মতো রোগী দেখছেন তারা। জটিল গুরুতর অসুস্থদের পর্যবেক্ষণের জন্য ভর্তি রাখার ব্যবস্থাও রয়েছে বলে জানিয়েছেন মেডিকেল টিমের সদস্য ডাক্তার মোজাহিদ হোসেন।

তবে আউটডোর ক্লিনিক হওয়ায় চিকিৎসা সেবায় কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। তাই জটিল রোগীদেরকে সৌদি আরবের সরকারি হাসপাতালে পাঠানো হয় বলে জানালেন হজ মেডিকেল টিমের প্রধান অধ্যাপক ডাক্তার মহিদুর রহমান।

সংশ্লিষ্টরা বলছেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি হাজিদের বয়স অনেক বেশি এবং সৌদি আরবের প্রচণ্ড গরমের কারণে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছেন। আবার খাদ্যাভাসের কারণেও অসুস্থ হয়ে যাচ্ছেন কেউ কেউ। গত ১৩ আগস্ট শেষ হয়েছে হজের সকল আনুষ্ঠানিকতা। আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে হজের ফিরতি ফ্লাইট চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক