,

শোক দিবসের অনুষ্ঠানে হাসি মুখে ‘পোজ’, ফেসবুকে সমালোচনার ঝড়

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে জাতীয় শোক দিবসে ফুল দেয়ার সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমনের হাসি মুখে পোজ দেয়া একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতির সামনে এই কাণ্ড ঘটান তিনি।

ছবিতে দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে পুষ্পস্তবক অর্পণের জন্য দাঁড়িয়ে আছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন ও তার কয়েকজন অনুসারী।

মন্ত্রীসহ বাকিরা ভাবগম্ভীর অবস্থায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে থাকলেও শোকাবহ এই পরিবেশে হেসে লুটোপুটি খাচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন। এসময় মুচকি হেসে তাকে উৎসাহ দিচ্ছেন তার দুই অনুসারী।

ছবিটি জেলা প্রশাসকের ফেসবুক পেজে প্রকাশ হওয়ার পর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ইমনের সমালোচনা করেন অনেকে।

মুক্তিযোদ্ধার সন্তান শিমন চৌধুরী তার ফেসবুকে লিখেন, হৃদয় থেকে চেতনা ধারণ করি। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের হাসিতে বুক ফেঁটে যাচ্ছে। এতো খুশির উৎস কি? জাতির জন্য এই হাসি লজ্জাজনক।

উল্লেখ্য, দুই বছর আগে স্বাধীনতা দিবসে উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে মূল বেদীতে সদলবলে জুতা নিয়ে ওঠে সমালোচিত হয়েছিলেন ইমন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর