,

সাকিব রহস্য ফাঁস করলেন বিশ্বকাপে ভালো খেলার

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলে দ্বাদশ আসরে অরেঞ্জ আর্মিদের হয়ে খেলেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে মাত্র তিনটি ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছিল তার। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এতো কম ম্যাচ খেলেও কোন আফসোস নেই সাকিবের।

কারণ সদ্য সমাপ্ত ইংল্যান্ড বিশ্বকাপের প্রস্তুতিটা আইপিএল দিয়েই সেরে নিয়েছিলেন তিনি। যার ফলে বিশ্বকাপের ৮ ম্যাচ খেলে তৃতীয় সর্বোচ্চ ৬০৬ রান সংগ্রহ করে টুর্নামেন্ট শেষ করেন। তাই বলা যায় আইপিএলের প্রস্তুতিটা বিশ্বকাপের মঞ্চে দারুন ভাবে কাজে লাগিয়েছিলেন তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে এক সাক্ষাৎকার অনুষ্ঠানে সাকিব আল হাসান জানান, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রস্তুতিই বিশ্ব মঞ্চে ভালো খেলার পাথেয় হিসেবে কাজ করেছে তার জন্য।

বিশ্বসেরা এই অল-রাউন্ডার এ ব্যাপারে বলেন, এ বছর যখন আইপিএলে বেশিরভাগ ম্যাচ খেলিনি আসলে কখনোই খারাপ লাগেনি। কারণ আমি পুরো সময় বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমার কাছে মনেই হয়েছে যদি না খেলা লাগে কিংবা আমাকে যদি দলে না রাখা হয় তাহলে যেন আমি সম্ভাব্য সেরা উপায়ে এই সময়টা কাজে লাগাতে পারি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। যেটি আমি করেছি বিশ্বকাপের আগে আইপিএলের সময়। এটি আমাকে খুব ভালোভাবে কাজে দিয়েছে বিশ্বকাপে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর