,

জাকির নায়েককে নিষিদ্ধ চান মালয়েশিয়ার ৩ মন্ত্রীর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েককে মালয়েশিয়া থেকে বের করা এবং স্থায়ীভাবে তাকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন দেশটির তিন মন্ত্রী। গতকাল মন্ত্রিসভার বৈঠকে তারা এ দাবি জানান। তারা মনে করছেন, নায়েকের ভাষ্য ও ভাষণ ঘৃণাবাদ উসকে দিতে পারে যা দেশটির জন্য হুমকি। খবর রয়টার্সের।

জাকির নায়েক তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন। ভারতীয় এই ইসলামিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ, তিনি অর্থ পাচারের সঙ্গে জড়িত এবং জাতিগত বিদ্বেষ ছড়িয়েছেন। সম্প্রতি মালয়েশিয়ার হিন্দু সম্প্রদায় নিয়ে এক মন্তব্য করে তিনি সমালোচনার মুখে পড়েছেন। তিনি বলেছেন, ভারতের সংখ্যালঘু মুসলিমদের চেয়ে মালয়েশিয়ার সংখ্যালঘু হিন্দুরা ১০০ গুণ বেশি অধিকার ভোগ করে।

দেশটির ওই তিন মন্ত্রী জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, মালয়েশিয়ার মুসলিমদের সঙ্গে অমুসলিমদের দূরত্ব তৈরি করার উদ্দেশে এ মন্তব্য করা হয়েছে। অবশ্য জাকির নায়েক তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন।

মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া বিষয়ক মন্ত্রী গোবিন্দ সিং দেও এক বিবৃতিতে বলেন, ‘আমরা আমাদের অবস্থান জানিয়েছি। যেন জাকির নায়েকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে তাকে আর মালয়েশিয়ায় থাকার অনুমতি না দেওয়া হয়।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর