,

সারাদিন কাটবে রোদ, বৃষ্টি আর মেঘে

news-image

নিজস্ব প্রতিবেদক : দু-একবার বৃষ্টি, কখনও রোদ, কখনও মেঘলা আকাশ– এভাবে কাটতে পারে আজ সারাদিন। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুর রহমান জাগো নিউজকে বৃহস্পতিবার সারাদিনের পূর্বাভাসে এমনটাই জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান তিনি।

আব্দুর রহমান বলেন, ‘ঢাকা শহরে দু-একবার বৃষ্টি আসতে পারে। এছাড়া রোদ উঠবে, আকাশ মেঘলা থাকবে– এভাবেই কাটতে পারে আজ ঢাকার সারাদিন। ঢাকা শহরের মতো সারাদেশের অবস্থাও প্রায় একই ধরনের থাকতে পারে।’

বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টা বা ২ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এ বিষয়ে আব্দুর রহমান বলেন, ‘বৃষ্টি থাকবে, তবে কমতে থাকবে। গতকাল, গত পরশু ছিল; এখন কমতে থাকবে।’

বুধবারের তুলনায় আজ বৃহস্পতিবার বৃষ্টি কম থাকবে বলেও জানান তিনি। আব্দুর রহমান বলেন, ‘সারাদিনে দু-এক জায়গায় বৃষ্টি হবে। আজকে থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে।’

বৃহস্পতিবারের বিষয়ে বুধবার সন্ধ্যা ৬টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, চট্টগ্রাম বরিশাল, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর