,

পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৬জন নিহত

news-image

ফেনী প্রতিনিধি : ফেনীতে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা যায়, বাসটি পিকনিকের জন্য ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। ফেনীর লেমুয়ায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তৌহিদুল ইসলাম। তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালাচ্ছে। ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর