,

সৌমিত্র চ্যাটার্জি হাসপাতালে ভর্তি

news-image

অনলাইন ডেস্ক : শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি। বুধবার সকালে কলকাতার ই.এম বাইপাশের ধারে একটি বেসরকারি (রুবি) হাসপাতালে তাকে ভর্তি করানো হয়।

হাসপাতাল সূত্রে খবর, বয়সজনিত নানা সমস্যায় ভুগছেন সৌমিত্র। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তাকে আইসিইউ বিভাগে রাখা হয়েছে। ইতিমধ্যেই তার কয়েকটি পরীক্ষাও করা হয়েছে। তাতে তার শ্বাসনালীতে সংক্রমণ ধরা পড়েছে।

পাশাপাশি তার শরীরে পটাশিয়াম ও সোডিয়ামের অভাব রয়েছে বলেও জানা গেছে। সৌমিত্র চ্যাটার্জিকে দেখভালের জন্য ডা. সমিত ব্যনার্জির নেতৃত্বে একটি মেডিকেল টিমও গঠন করা হয়েছে।

নাম না প্রকাশ করার শর্তে হাসপাতালের একটি সূত্র বলছে, ‘আমাদের চিকিৎসকরা প্রতিনিয়ত তার স্বাস্থ্যের দিকে নজর রাখছেন। এই মুহূর্তে তিনি বিপদমুক্ত এবং তার প্রতি সর্বদা খেয়াল রাখছি।’

অভিনেতার কন্যা ৮৪ বছর বয়সী পৌলমী বসু জানিয়েছেন, ‘পিতার শারীরিক অবস্থা স্থিতিশীল। বর্তমানে বাবার জীবনের কোন ঝুঁকি নেই।’

অভিনয় জগতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১১ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান সৌমিত্র চ্যাটার্জি। ২০১৮ সালে ফ্রান্স সরকারের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘লিজেয়ঁ দ্য অনার’ সম্মানে ভূষিত হন বিশিষ্ট এই অভিনেতা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর