,

নববধূ তানিয়ার দুঃস্বপ্নের ঈদ

news-image

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : হাতের মেহেদীর রঙ না উঠতেই এলো বিবাহিত জীবনের প্রথম ঈদ। ঈদকে ঘিরে কতই না পরিকল্পনা ছিল তানিয়া-মনিরুল দম্পতির। কিন্তু সংসার জীবন কী- তা বুঝে উঠার আগেই একটি দুর্ঘটনায় সবকিছুই যেন দুঃস্বপ্ন হয়ে নেমে এলো নববধূ তানিয়ার জীবনে। সবকিছু এলোমেলো করে দিয়ে ঈদের আগের দিন রাতে (রোববার) বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তানিয়া খাতুনের স্বামী মনিরুল ইসলাম (২৩)।

ঘটনাটি ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর গ্রামের। নিহত মনিরুল ইসলাম ওই গ্রামের আইয়ুব হোসেনের ছোট ছেলে। মনিরুল পেশায় একজন কৃষক ছিলেন।

নিহতের প্রতিবেশী আরিফ আহমেদ জনি জানান, ঈদের ১০ দিন আগে মনিরুলের সঙ্গে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসাদাহ এলাকার বদ্দিনাথপুর গ্রামের তানিয়া খাতুনের বিয়ে হয়। ঘটনার দিন রাত ১২টার দিকে বিদ্যুৎ চলে যায়। এ সময় মনিরুল ঘরের নষ্ট সুইচ বোর্ড মেরামতের কাজ শুরু করেন। কাজের এক পর্যায়ে বিদুৎ চলে আসলে বিদুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মনিরুল মারা যান। ঈদের দিন জোহর নামাজের পর জানাজা শেষে তাকে পাবিারিক কবরস্থানে দাফন করা হয়।

খবর পেয়ে ঈদের দিন সকালে নিহত মনিরুলের বাড়িতে ছুটে যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর