সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লালবাগে পলিথিন কারখানায় আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর লালবাগের পোস্তার ঢাল এলাকার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটিতে অবস্থিত একটি পলিথিন কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

বুধবার রাত ১০টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হুসাইন জানিয়েছেন।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে বলেও এরশাদ হুসাইন জানান।