,

ব্রাহ্মণবাড়িয়ায় খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

news-image

তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ৪০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের জাল্লাহাটি ও উত্তরপাড়া লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাপক রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংর্ঘষে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৭ আগস্ট নোয়াগাঁও পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা চলছিল। খেলা চলাকালীন জাল্লাহাটি রমজান ও উত্তরপাড়ার জুয়েলের সঙ্গে তর্কবির্তক হয়ে এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য এলাকার লোকজন সময় নির্ধারণ করে। বুধবার সকালে স্থানীয়রা মীমাংসার জন্য বসলে দু’পক্ষের লোকজন সালিশি বৈঠকের মধ্যেই তর্কবিতর্ক শুরু করে। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৫ পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়।

সরাইল থানার (ওসি) শাহাদত হোসেন টিটু জানান, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর