,

নাটোর বড়াইগ্রামে পুলিশ পিকআপ ও মাইক্রোবাসের সংঘর্ষে চালক নিহতঃ আহত তিন

news-image

লিটন হোসেন লিমন,নাটোর প্রতিনিধি : বড়াইগ্রামে পুলিশ পিকআপের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শাহজাহান আলী (৪৫) নামে ব্যাক্তি নিহত ও এডিশনাল এসপিসহ তিনজন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার মহিষভাঙ্গা চৌরাস্তা এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী মুন্সিগঞ্জ সদরের কাচারীঘাট গ্রামের মৃত ঈমান আলীর ছেলে। তিনি মাইক্রোবাসের চালক ছিলেন। যাত্রীদের নামিয়ে দিয়ে তিনি খালি মাইক্রোবাস নিয়ে মুন্সিগঞ্জ ফিরছিলেন। দুর্ঘটনায় আহতরা হলেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, তাকে বহনকারী পিকআপের চালক কনস্টেবল মোবারক হোসেন ও দেহরক্ষী ইব্রাহিম খলিল।
বনপাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল পৌনে সাতটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ সরকারি পিকআপে করে পেশাগত কাজে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে মহিষভাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক শাহজাহান নিহত হন। দুর্ঘটনায় আহত অতিরিক্ত পুলিশ সুপার, পিকআপের চালক ও দেহরক্ষীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান।
বনপাড়া হাইওয়ে থানার এসআই মাহফুজুর রহমান বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস ও পিকআপটি দুমড়ে মুচড়ে গেছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর