,

নবীনগরে ইউএনওর উদ্যোগে নির্মিত শেখ রাসেল শিশু বিনোদন কেন্দ্র উদ্বোধন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম এর পরিকল্পনা ও উদ‍্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত শেখ রাসেল শিশু বিনোদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, এসিল্যান্ড জেপি দেওয়ান, ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী ব‍্যক্তিবর্গ। নবীনগরে কোন শিশু পার্ক না থাকায় কোমলমতি শিশুদের মানসিক বিকাশে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম এ শিশু পার্কটি নির্মাণের পরিকল্পনা ও উদ্যোগ নিয়েছেন যা সর্ব মহলে প্রশংসিত হয়েছে। প্রায় ৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এ বিনোদন কেন্দ্রটিতে ৪টি দোলনা, ২টি স্লিপার, ২টি ব্যালেন্স রাইডার (সি-শ), আর এফ এল কোম্পানির একটি আইটেম রয়েছে। এ ধরনের শিশু বিনোদন কেন্দ্র নবীনগরে প্রথম স্থাপিত হল। এ বিনোদন কেন্দ্রটি শিশুদের জন্য প্রতিদিন বিকাল ৪.০০ টা হতে সন্ধ্যা ৬.৩০ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা