,

দামুড়হুদা সীমান্তে গরু ব্যবসায়ীকে হত্যা করেছে বিএসএফ

news-image

নিউজ ডেস্ক।।  চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে আবদুল্লাহ নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার রাতে ঠাকুরপুর সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে দোহারমাঠের ৮৯ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। বুধবার সকালে নিহতের স্বজনরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে গেছে। নিহত আবদুল্লাহ দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ঠাকুরপুর গ্রামের গোলাম রসুলের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার রাতে আবদুল্লাহসহ ৫-৭ জন গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যান। এসময় বিএসএফ বাংলাদেশি গরু ব্যবসায়ীদের ধাওয়া করে। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা আবদুল্লাহকে ধরে ফেললেও অন্যরা পালিয়ে বাংলাদেশের সীমান্তের মধ্যে চলে আসেন।

সকালে আবদুল্লাহর সহযোগীরা বিষয়টি তার পরিবারের কাছে জানান। সকাল ৮টার দিকে বিএসএফ সদস্যরা আবদুল্লাহর কাছে থাকা মোবাইল ফোন দিয়ে তার পরিবারের কাছে জানায়, লাশ সীমান্তের ৮৯ নম্বর পিলারের পাশে দোহার মাঠে আছে।

আবদুল্লাহর পরিবারের সদস্যরা মোবাইলে ফোনে বিষয়টি জানার পর স্থানীয়দের সঙ্গে নিয়ে দোহার মাঠে এসে দেখে রক্তাক্ত লাশ পড়ে আছে। পরিবারের সদস্যরা লাশটি উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিজ বাড়িতে নেয়।

চুয়াডাঙ্গার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৬) পরিচালক সাজ্জাদ সরোয়ার পিএসসি জানান, সীমান্তে বাংলাদেশি গরু ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে বলে শুনেছি। গুলি করে না কুপিয়ে হত্যা করা হয়েছে তা নিশ্চিত নয়। খোঁজ-খবর নেওয়ার জন্য ঘটনাস্থলে বিজিবির সদস্যরা গিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর