শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভণ্ড প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক।। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে ভণ্ড বললেন পাকিস্তানের এক তরুণী। আমেরিকায় একটি বিউটি ইভেন্টে আয়েশা মালিক নামের ওই নারী প্রশ্নোত্তর পর্বে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধে উসকে দেওয়ার অভিযোগে প্রিয়াঙ্কা চোপড়াকে সবার সামনে ‘ভণ্ড’ বলে অপমান করেন।

লস এঞ্জেলেসে প্রিয়াংকা চোপড়া যে সম্মেলনে বক্তৃতা দিচ্ছিলেন সেটির নাম ‘বিউটিকন।’ সেখানেই প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে আয়েশা মালিক বলেন, ‘আপনার মুখে মানবতার কথা শোনা কষ্টকর। কারণ প্রতিবেশী পাকিস্তানি হওয়ার কারণে আমি জানি, আপনি ভণ্ড।’

টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে আয়েশাকে বলতে শোনা যায়, ‘২৬ ফেব্রুয়ারি জয় হিন্দ, ইন্ডিয়ান আর্মি ফোর্সেস লিখে পোস্ট করেন। এই স্লোগান সাধারণত রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় ।’

গত ফেব্রুয়ারিতে প্রিয়াংকা চোপড়ার টুইটের উদ্ধৃতি দিয়ে আয়েশা মালিক বলেন, “আপনি ইউনিসেফের শান্তির দূত। আর আপনি কীনা পাকিস্তানের বিরুদ্ধে পরমাণু যুদ্ধে উৎসাহ দিচ্ছেন। এই যুদ্ধে তো কেউ জয়ী হবে না।” এ কথা বলার পর আয়েশা মালিকের হাত থেকে মাইক কেড়ে নেয়া হয়।

বিব্রতকর পরিস্থিতিতে পড়ে প্রিয়াঙ্কা নিজেকে খানিকটা সামলে এভাবে উত্তর দেন, ‘যুদ্ধ এমন একটা বিষয়, যা আমি পছন্দ করি না। কিন্তু আমি একজন দেশপ্রেমিক।’

‘যাই হোক আপনি বিষয়টি বলেছেন…ঠিক আছে? শান্ত হোন। পাকিস্তানে আমার অনেক ভক্ত আছে। সুতরাং যদি কাউকে আঘাত করে থাকি তবে দুঃখিত। আমি মনে করি আমাদের সবার সামনেই মধ্যপন্থা আছে, সেটিই আমাদের অবলম্বন করা উচিত।’

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা