,

পাকিস্তানে গান গাওয়ায় ভারতে নিষিদ্ধ মিকা সিং

news-image

নিউজ ডেস্ক।। চলমান কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ঠাণ্ডা যুদ্ধ চলছে ভারত-পাকিস্তানের মধ্যে। এই পরিস্থিতিতে ভারতের জনপ্রিয় গায়ক মিকা সিং পাকিস্তানের একটি অনুষ্ঠানে গান করায় তার উপর নিষেধাজ্ঞা আরোপ করলো অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।

গত ৮ আগস্ট পাকিস্তানের করাচি শহরে এক ধনকুবেরের মেয়ের বিয়েতে নিজের টিম-সহ গান গাইতে যান মিকা। অনেকটা গোপনে সেই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও সেটা আর গোপন থাকেনি। অনুষ্ঠানে মিকা সিংয়ের গান গাওয়ার একটি ছোট্ট ভিডিও ক্লিপ প্রকাশ্যে চলে আসে। এরপরেই বলিউডের এই জনপ্রিয় সংগীতশিল্পীকে নিয়ে ভারতে ওঠে নিন্দার ঝড়।

পরে পাকিস্তানে গান করার জের ধরেই অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন নিষেধাজ্ঞা জারি করলো তার উপর।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন মিকার উপর নিষেধাজ্ঞা জারি করার খবর প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-এর সদস্যরা মিকা সিংকে বয়কট করল। কোনও প্রযোজনা সংস্থা কিংবা কোনো ব্যক্তি মিকার সঙ্গে কাজ করতে পারবেন না। আর ভবিষ্যতে কেউ যদি এই নির্দেশের অন্যথা করে তাহলে তা আইনত অপরাধযোগ্য বলে গণ্য হবে।’

তবে মিকার উপর শুধু নিষেধাজ্ঞা জারি করেই ক্ষান্ত থাকেনি অল ইন্ডিয়া সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশন। এমনকী গায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে এই সংগঠনের তরফে এবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন ও জানিয়েছে। শিগগির হয়তো রাজনৈতিকভাবেও শাস্তির সম্মুখীন হতে পারেন মিকা সিং।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর