,

হাজার হাজার চামড়া পড়ে আছে রাস্তায়!

news-image

নিউজ ডেস্ক।। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার জালকুড়িস্থ আর্ন্তজাতিক ভেন্যু খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামের উল্টো পাশের রাস্তায় পড়ে আছে হাজার হাজার কোরবানির পশুর চামড়া। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা শুরু সেই পিলারের নিচেই পচতে শুরু করেছে পরিত্যক্ত গরুর চামড়াগুলো। মঙ্গলবার সকালে থেকে ওই চামড়াগুলো রাস্তায় পড়ে আছে।

জানা গেছে, বিভিন্ন এলাকার মৌসুমে চামড়া ব্যবসায়ীরা একেকটি চামড়া কিনেছিলেন ৩০০-৪০০ টাকা করে। আবার মাদ্রাসাগুলো সংগ্রহ করেছির এই চামড়াগুলো। বিক্রেতা শূণ্যতায় শেষতক চামড়াগুলো ফেলে দিতে বাধ্য হয় ব্যবসায়ীরা।

মৌসুমে ব্যবসায়ীরা জানান, শহরের চাষাঢ়া এলাকায় মূলত চামড়া বড় লড ক্রেতারা প্রতি বছর হাজির হন। কিন্তু সেই ব্যবসায়ীরা যেন উধাও ছিল এবার। সকাল থেকে দুপুর পর্যন্ত দুয়েক ব্যবসায়ী দেখা গেলেও দুপুর গড়ালেই ব্যবসায়ীরা হয়ে যান লাপাত্তা। এতে বিভিন্ন এলাকা চামড়া সংগ্রহ করা মৌসুমে ব্যবসায়ীরা পড়েন চরম বিপাকে। উপায়ন্তর না পেয়ে চামড়াগুলো রাস্তায় ফেলে রেখে যায় মৌসুমী ব্যবসায়ীরা।

এদিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পরিত্যক্ত ওই চামড়াগুলোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে ফেসবুক ব্যবহারকারীরা। একদিকে চামড়া এভাবে রাস্তায় ফেলে দিয়ে পরিবেশ ক্ষতিসাধান ও অন্যদিকে চামড়া সিন্ডিকেট ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

মিশু ইসলাম নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, এতিমের হকটা মেরে খাওয়া বাকী ছিল তোদের। শরীফ নামে আরেকজন লিখেছেন, সবাই জানে কারা সিন্ডিকেট করে চামড়া শিল্পের সর্বনাশ করেছে। কিন্তু মানুষ কিছু বলতে পারছে না। কারণ কোন মন্তব্য করলেই নাকি এ দেশে গ্রেফতার হতে হয়।

এদিকে এভাবেই রাস্তায় চামড়া ফেলে রাখায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গতকাল বুধবার বিকাল পর্যন্ত কোন উদ্যোগ গ্রহণ করেনি। নাম প্রকাশ না করা শর্তে নাসিকের বেশ কয়েক পরিচ্ছন্ন কর্মী জানান, এগুলো কেন এভাবে ফেলে রাখা হলো। আমরা সিটি করপোরেশন থেকে এগুলো অপসারণে কোন দিক নির্দেশনা পাইনি। কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা