,

কাশ্মীর নিয়ে বিক্ষোভ করায় বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা

news-image

ডেস্ক রিপোর্ট।।  কাশ্মীর নিয়ে বাহরাইনে বিক্ষোভ করায় বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। রবিবার ঈদের নামাজের পর বাহরাইনে দক্ষিণ এশিয়ার নাগরিকরা বিক্ষোভ প্রদর্শন করেন। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করায় ভারত সরকারের সমালোচনা করেন তারা।

সোমবার আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় স্থানীয় পুলিশ। টুইটারে ধর্মীয় অনুষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার অনুরোধ করেছে বাহরাইনের সরকার।

বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়। জম্মু-কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর ওই দিন সকাল থেকে কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর