,

রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে, এমন কিছু করেননি খালেদা জিয়া : ফখরুল

news-image

নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি আওয়ামী লীগ নেতা হানিফের বক্তব্য খণ্ডন করে বলেছেন, খালেদা জিয়া এমন কিছু করেননি যে, তাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি অন্যায় বা কোনও অপরাধ করেননি। নিছক রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সরকার ক্ষমতার জোরে তাকে বন্দি করে রেখেছে।

মির্জা ফখরুল বুধবার (১৪ আগস্ট) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তারিক আদনান, যুবলীগ নেতা আবু তাহের দুলালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, আইন সরকার ও শাসকদের করায়ত্ত, তাই আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’

দেশের সার্বিক অর্থনৈতিক নৈরাজ্য ও টানাপোড়েনের প্রভাব সাম্প্রতিক চামড়া বাজারের বিপর্যয়ের কারণ বলে উল্লেখ করে ফখরুল বলেন,‘কোরবানির চামড়া বিক্রি করতে না পেরে অনেকেই সেটা মাটিতে পুঁতে ফেলেছেন। এটা দেশের বিরাট অর্থনৈতিক ক্ষতি, যার দীর্ঘস্থায়ী বিরূপ প্রতিক্রিয়া পড়বে আমাদের লেদার শিল্পের ওপরে।’

এজন্য সরকারকে তিনি দায়ী করে বলেন, ‘সরকারের পূর্ব পরিকল্পনার অভাব, ব্যবসায়ীদের চামড়া কেনার জন্য সুবিধাজনক ঋণ প্রদানে অনীহা, এসব কারণেই এই নজিরবিহীন নৈরাজ্য ঘটেছে। আর এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন পশুপালনকারী, চামড়ার ক্রেতা, এমনকি চামড়ার সঙ্গে যুক্ত বড় ব্যবসায়ীরাও।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তথাকথিত মাথাপিছু আয় ও অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখিয়ে সরকার দাবি করছে— তারা উন্নয়নের রোল মডেল, বিরাট একটা উন্নয়ন করে ফেলেছে। কিন্তু তাদের সরকারি পরিসংখ্যান বিশ্লেষণ করে দেশের বড় বড় অর্থনীতিবীদরা দেখিয়েছেন, এসব আসলে আরেকটি গণপ্রতারণা। আজ ব্যাংক সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষ টাকা তুলতে গেলে টাকা পায় না। সরকার টাকা নিয়ে টাকা ব্যাংককে ফেরত দেয় না। আমানতকারীদের কাছ থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। আবার অন্যদিকে সরকারি খরচ বাড়ানো হচ্ছে, যা আসছে জনগণের ট্যাক্স থেকে। আগে একটা পরিবার থেকে একটা ব্যাংকের পরিচালনা পর্ষদে একজন থাকতে পারতেন,এখন সেখানে একই পরিবারের চার জন থাকার নিয়ম করা হয়েছে। এভাবে আওয়ামী লীগের কিছু লোকজনের কাছে চলে যাচ্ছে জনগণের সব টাকা। আর এর মাধ্যমে দেশে অভ্যন্তরীণ বিনিয়োগ কমিয়ে বিদেশের বাজারে পরিণত করা হচ্ছে দেশকে।’

সরকারের সঙ্গে জনগণের কোনও সম্পর্ক নেই এবং জনগণের ভোটে তারা নির্বাচিত নন বলেই জনগণের প্রতি তাদের কোনও দায়বদ্ধতা নেই। সে কারণেই তারা জনসাধারণ ও দেশের জন্য অত্যন্ত দীর্ঘ মেয়াদি ক্ষতি করছেন।’ অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে নির্দলীয় নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন নির্বাচনের দাবি করেন বিএনপি মহাসচিব।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা