,

অফিস খুললেও উপস্থিতি কম

news-image

নিউজ ডেস্ক : ঈদুল আজহার ছুটি শেষে আজ বুধবার (১৪ আগস্ট) প্রথম কর্মদিবস। আজ থেকে সচিবালয়, অফিস, আদালত ও ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে। যদিও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল খুবই কম। আশা করা হচ্ছে আগামী সপ্তাহ থেকে পুরোপুরি কর্মচঞ্চল হবে অফিসগুলো।

আসন্ন কোরবানির ঈদে নিয়ম অনুযায়ী ছুটি তিন দিন (১১ থেকে ১৩ আগস্ট)। কিন্তু এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একদিনের ছুটি ম্যানেজ করতে পারলে তারা ছুটি ভোগ করতে পারবেন ৯ দিন। ক্যালেন্ডার অনুযায়ী ঈদের আগে শুক্রবার (৯ আগস্ট), শনিবার (১০ আগস্ট) এবং ঈদের পরে শুক্রবার (১৬ আগস্ট) ও শনিবার (১৭ আগস্ট) এই চারদিন সাপ্তাহিক ছুটি। রবিবার (১১ আগস্ট), সোমবার (১২ আগস্ট ) ও মঙ্গলবার (১৩ আগস্ট ) এই তিন দিন ঈদুল আজহার ছুটি। বুধবার (১৪ আগস্ট ) সরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা খোলা থাকবে। পরের দিন বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে একদিনের সরকারি ছুটি রয়েছে। কাজেই বুধবার (১৪ আগস্ট) একদিনের ছুটি ম্যানেজ করে অনেকে ঈদে ভোগ করতে পারবেন টানা ৯ দিনের ছুটি।

আজ সচিবালয়ে গিয়ে দেখা গেছে, নির্ধারিত সময় সকাল ৯টায় সচিবালয়ে উপস্থিতি হার ছিল ২০ শতাংশ। কর্মকর্তারা জানিয়েছেন, অনেকেই এক দিনের ছুটি ম্যানেজ করে বাড়ি চলে গেছে। তারা হয়তো আগামী সপ্তাহে অফিস করবেন।
জানা গেছে, ঢাকায় অবস্থানকারী মন্ত্রী ও সচিবরা আজ কর্মস্থলে যোগদান করবেন। যদিও সকাল সাড়ে ৯টা পর্যন্ত তারা সচিবালয়ে আসেননি। তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারা ১০টা নাগাদ সচিবালয়ে এসে পৌঁছাবেন এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা