সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই নারীর ক্ষমতায়ন সম্ভব’

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মনে করেন, পুরুষের সঙ্গে নয় বরং মেয়েরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার মূল কারণ পুরুষের তুলনায় তাদের সুযোগ খুব সীমিত।

অনেকে বলেন, মেয়েরা নাকি পরস্পরের প্রতি হিংসুটে স্বভাবের হয়। একের ভালো অপরে দেখতে পারে না। এমনকি কেউ ভালো কিছু করতে গেলে অপরে তাকে টেনে নিচে নামাতে চায়। কিন্তু পুরুষরা তুলনামূলক বিচারে একে অপরের প্রতি বেশ সহযোগী।

প্রিয়াঙ্কা বলেন, ‘আমি অনুভব করি, এর কারণ নারীদের জন্য সুযোগ তুলনামূলক কম। ফলে আমাদের একে অপরের সঙ্গে লড়তে বাধ্য করা হয়।’

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই ৩৭ বছর বয়সী বলিউড অভিনেত্রী মনে করেন, নারীদের সম্পর্কে বিরূপ ধারণা পরিবর্তন করতে হলে প্রতিষ্ঠিত নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অন্যান্য নারীদের সুযোগ দেওয়া ও সহযোগিতা করা তাদের কর্তব্য।

প্রিয়াঙ্কা বলেন, ‘আমরা যতই একে অপরের জন্য সুযোগ তৈরি করে দেব, আমাদের মাঝে ভগিনীবোধ ততই বৃদ্ধি পাবে।’

‘বিশ্বের জনসংখ্যার ৫০ শতাংশ আমরা। প্রতিটি ক্ষেত্রেই আমাদের প্রতিনিধিত্ব থাকতে হবে। আমাদের ক্ষমতায়ন করতে হবে পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে। যারা ক্ষমতাধর অবস্থানে আছেন তাদের দ্বারা অপর যোগ্য নারীকেও উপযুক্ত স্থানে বসাতে হবে,’ যোগ করেন তিনি।

প্রিয়াঙ্কা চোপড়ার পরবর্তী সিনেমা সোনালী বোসের ‘দ্য স্কাই ইজ পিংক’ চলতি বছরের ১১ অক্টোবর মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে