,

যে কারণে তারা লস অ্যাঞ্জেলেসে বাড়ি খুঁজছেন

news-image

বিনোদন ডেস্ক।। ‘বাহুবলী’ তারকা প্রভাস আর আনুশকা শেঠির প্রেম, বিয়ে নিয়ে কম কথা হয়নি এ যাবৎ। তবে দুজনে সবসময়েই একে অন্যের ভালো বন্ধু বলে বিষয়টি এড়িয়ে গেছেন। এদিকে মুম্বাই মিরর আজ মঙ্গলবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাড়ি খুঁজছেন দক্ষিণের জনপ্রিয় এ দুই তারকা। কারণ তারা শিগগিরই বিয়ে করছেন আর বিয়ের পর পাড়ি জমাবেন লস অ্যাঞ্জেলেসে। পুরো ব্যাপারটিকে কেউ কেউ ‘সম্ভাবনা আছে’ আবার ‘হলেও হতে পারে’ বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ তা গুজব বলে উড়িয়ে দিয়েছেন। কয়েক দিন আগে শুধু আনুশকা শেঠির জন্য নিজের নতুন ছবি ‘সাহো’র বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন প্রভাস। এরপর অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন।

তাদের মতে, দুজনের কেউ সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও নিজেদের ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবতে শুরু করেছেন। ‘সাহো’ মুক্তি পাবে ৩০শে আগস্ট। অনেকেই মনে করছেন, ছবিটি মুক্তির আগে প্রভাসকে আলোচনায় রাখার জন্যই এমন খবর প্রচার করা হচ্ছে। এর আগে দুবাইয়ে ‘সাহো’ ছবির শুটিং করতে গিয়ে প্রভাস আঘাত পান। আর তা শুনে সব কাজ ফেলে তখন দুবাইয়ে উড়াল দেন আনুশকা শেঠি। এরপর থেকে প্রভাস আর আনুশকার প্রেমের গুঞ্জন আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। ইন্ডিয়া ডটকম ও জি নিউজের খবরে বলা হয়, আনুশকার বিয়ের জন্য উঠেপড়ে লেগেছেন তার মা-বাবা। প্রভাসের সঙ্গেই মেয়ের বিয়ে দিতে চান তারা। আর এ কারণে মন্দিরে গিয়ে পূজা-অর্চনা শুরু করে দিয়েছেন তারা। যদিও বিয়ে নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি প্রভাস কিংবা আনুশকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর