,

ধনী হাজিদের জন্য আয়েশি হোটেলে যা থাকে

news-image

নিউজ ডেস্ক।। আরাম আয়েশে হজ করতে বিশেষ সুবিধা দেয়ার ব্যবস্থা করেছে মক্কার বিলাসবহুল হোটেলগুলো। মূলত অভিজাতদের আকর্ষণ করতে হজকে ঘিরে এমন উদ্যোগ। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর এমন আয়োজনকে বলা হচ্ছে ‘রিলিজিয়াস টুরিজম’। এনডিটিভি জানায়, ধনী হাজিদের আকর্ষণ করতে অত্যাধুনিকভাবে সাজানো হয়েছে মক্কার কিছু হোটেল।

দামি মার্বেল পাথর, কাঠের আকর্ষণীয় কারুকাজ এবং বিস্তীর্ণ ঝাড়বাতি সজ্জিত হোটেলগুলো সহজেই নজর কেড়ে নেয় ধনী মানুষদের। বার্তা সংস্থা এএফপির ছবিতে উঠে আসে এসব হোটেলের ভেতরের বর্ণনা।

বিলাসবহুল এক হোটেলের একজন মুখপাত্র বলেন, ‘কাবার দিকে নামাজ পড়ার জন্য আমাদের তিনটি রুম আছে।’ অতিথিদের সার্বক্ষণিক হজের সঙ্গে সম্পৃক্ত করে রাখতে নানা ধরনের ব্যবস্থাও নিশ্চিত করেন তারা, এমনটা জানান তিনি।

হোটেলটির ২৯ তলার একটি নামাজের ঘরে সমবেত হয়েছিলেন অতিথিরা। সেখান থেকেই দেখা যাচ্ছিল কাবা ঘর। যেটি মুসলিমদের কেবলা, এর দিকে মুখ করে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। আর হজে কাবা ঘরকে কেন্দ্র করে নির্দিষ্ট নিয়মে ঘুরতে হয়, যাকে তাওয়াফ বলা হয়।

কাবাঘর ও হেরেম শরিফের গ্র্যান্ড মসজিদকে ঘিরে এসব অভিজাত হোটেল গড়ে উঠেছে সাম্প্রতিক বছরগুলোতে। হোটেলের কক্ষ থেকে প্যানারমিক দৃশ্য অবলোকন করতে পারে এখানকার হাজিরা। হজের সময় এই সব হোটেলে প্রতি রাতের জন্য খরচ করতে হয় এক হাজার ডলার পর্যন্ত।

এ বছরের শুরুতেই হোটেলগুলো অগ্রিম বুক হয়ে যায়। এমনকি আগামী বছরে হজের জন্যও ভাড়া হয়ে গেছে এসব হোটেলের অধিকাংশ রুম। ২০১২ সালে সরকারি তত্ত্বাবধানে গড়ে উঠে আকাশচুম্বী মাল্টি কমপ্লেক্স আবরাজ আল-বাইত। কাবা টাওয়ার নামে পরিচিত এই মাল্টি কমপ্লেক্স পৃথিবীর সর্বাধিক উঁচু ভবনের একটি।

বিগ বেন নামে পরিচিত লন্ডনের বিখ্যাত কুইন এলিজাবেথ টাওয়ারের ঘণ্টাঘড়ির চেয়েও ৩৫ গুণ বড় কাবা টাওয়ারের ঘড়িটি। নামকরা কনস্ট্রাকশন কোম্পানি বিন লাদেন গ্রুপ এই ভবনটির নির্মাতা। আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের পরিবারেরই এই প্রতিষ্ঠান। ভবনটির নির্মাণ করার সময় ভেঙে ফেলা হয় উসমানিয়া খেলাফতের ঐতিহাসিক স্থাপনা। আধুনিক স্থাপনা দিয়ে মক্কাকে নতুন করে ঢেলে সাজাতে ভেঙে ফেলা হয় পুরোনো ঐতিহাসিক স্থাপনা ও অবকাঠামোর ৯৫ ভাগই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর