,

সৌম্য সরকারের বাবা ডেঙ্গুতে আক্রান্ত

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হার্ডহিটার ওপেনার সৌম্য সরকারের বাবা কিশোরী মোহন সরকার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। সোমবার (১২ আগস্ট) ঈদুল আজহার দিনে তার শরীরে ডেঙ্গুবাহিত জীবাণু ধরা পড়েছে বলে জানিয়েছে সাতক্ষীরা সদর হাসপাতাল।

সৌম্য জানিয়েছেন, ডেঙ্গুর প্রকোপ চলাকালে সম্প্রতি ঢাকাতেই অবস্থান করছিলেন তার বাবা। প্রায় দুই সপ্তাহের মতো সময় ঢাকার বাসায় ছিলেন। গত ৭ আগস্ট ঢাকা ছেড়ে সাতক্ষীরার উদ্দেশে রওনা হন।

বাড়ি ফেরার পর এতোদিন কিছু না হলেও ঈদের আগের দিন জ্বর, মাথা ও শরীরে ব্যথা অনুভব করেন তিনি। অবস্থার অবনতি হলে আজ ঈদের দিন সৌম্য তার বাবাকে হাসপাতালে নিয়ে পরীক্ষা করান।

চিকিৎসকরা জানান, আপাতত দুশ্চিন্তার কোনও কারণ নেই, কিশোরী মোহন সরকারের রক্তে প্লাটিলেট কমে ১ লাখ ৩১ হাজারে নেমেছে।

এদিকে বাবাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি সৌম্য ও তার ভাই। তাই সোমবারই উন্নতর চিকিৎসার জন্য বিমানযোগে তার বাবাকে যশোর থেকে ঢাকায় নিয়ে আসেন তারা। বাবার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সৌম্য সরকার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর