,

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ করতে এসে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দাদার বাড়িতে ঈদ করতে এসে পানিতে ডুবে সামিয়া (৮) ও ইলমা (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের ডোমড়াকান্দি গ্রামের মেঘনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সামিয়া ওই গ্রামের খলিল মিয়ার মেয়ে ও ইলমা করিম মিয়ার মেয়ে। তারা দুইজন ঢাকার একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। পাহাড়িয়াকান্দি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, সামিয়া ও ইলমা ঈদ করতে ডোমড়াকান্দি গ্রামের তাদের দাদা বাড়িতে এসেছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পরিবারের কাউকে না জানিয়ে বাড়ির পাশে মেঘনা নদীতে গোসল করতে নামে তারা। কিন্তু সাঁতার না জানার কারণে তারা পানিতে ডুবে যায়। বাড়ির লোকজনের খোঁজাখুঁজির ঘণ্টা দেড়েক পর নদীতে গোসল করতে নামা এক ব্যক্তির পায়ের সঙ্গে লাগে একজনের মরদেহ। এরপর নদী থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পাহাড়িয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গাজীউর রহমান বলেন, নিহতদের মরদেহ বিকেলে দাফন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর