,

টুইটারে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিপাকে ইভাঙ্কা

news-image

অনলাইন ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে মুসলামদের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ও উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প। বিপত্তির শুরু এখানেই। ওই টুইট বার্তার পর শুরু হয় সমালোচনার ঝড়।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম হাফিংটনপোস্টের খবরে বলা হয়, গত রোববার যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশ ও মধ্যপ্রাচ্যে ঈদ পালনের দিনে ইভাঙ্কা তার টুইটারে মুসলিমদের উদ্দেশে বলেন, ‘ঈদুল আজহা পালনকারী সারা বিশ্বের মুসলিমদের জানাই ঈদের মোবারক। আপনাদের সুস্বাস্থ্য, সুখ আর শান্তি কামনা করছি।’

এরপরই টুইটারে তার ওই পোস্টে একের পর এক আক্রমণাত্মক মন্তব্য আসতে শুরু করে। টুইটার ব্যবহারকারী একজন লেখেন, ‘যেন তুমি মুসলিমদের নিয়ে কত চিন্তা কর।’ এভাবে ব্যঙ্গ করতে শুরু করেন অনেকে। কেউ কেউ এ সময় তার বাবা প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করতে শুরু করেন।

প্রকৃত অর্থে ইভাঙ্কা মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন-এ কথা যেন সবাই মানতে নারাজ। সবাই এ সময় মুসলিমগরিষ্ঠ দেশগুলোর নাগরিকদের আমেরিকা ভ্রমণে প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে একের পর এক আক্রমণ করতে থাকেন।

এদিকে কারণে-অকারণে প্রতিদিনই টুইট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সময় নিজেকে সরগরম করে রাখলেও ঈদ উপলক্ষে কোনো সাড়া শব্দই ছিল না ট্রাম্পের। এ বিষয়টি উল্লেখ করেও ইভাঙ্কাকে অনেকে সমালোচনা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর