সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রানওয়ে শেষ, ঘাসের উপর দিয়েই ছুটল যাত্রীবাহী বিমান (ভিডিও)

news-image

নিউজ ডেস্ক।। উড্ডয়নের আগ মুহূর্তে রানওয়ে ধরে ছুটে যাচ্ছিল যাত্রীবাহী বিমানটি। হঠাৎ হলো ছন্দপতন। রানওয়ের টারম্যাক শেষ হয়ে গেলেও মাটি ছেড়ে উঠতে পারল না বিমানটি। রানওয়ের শেষে ঘাসের উপরেই ছুটতে থাকল বিমান।

ভারতের সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়, গতকাল সোমবার ঘটনাটি হয় মস্কোর দোমোদেদোভো বিমানবন্দরে। সকালে রাশিয়ার সিমেরোপোল বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে রুশ বিমানসংস্থা এস-৭ বিমানটি। বিমানটিতে মোট ১৫০ জন যাত্রী ছিলেন। টেক অফের আগে রানওয়ে ধরে ছুটে যাওয়ার সময়েই ঘটে বিপত্তি। রানওয়ে শেষ হয়ে যাওয়ার পরেও উড়তে পারেনি বিমানটি। টারম্যাকে শেষে ঘাসের উপর দিয়েই বেশ কিছুটা এগোতে থাকে বিমানটি।

খবরে আরও বলা হয়, কোনো দুর্ঘটনা ঘটান আগেই ঘাসের উপর দিয়ে কিছুটা এগোনোর পর বিমানটি উড়াতে সক্ষম হন পাইলট। পুরো ঘটনাটিই ধরা পরে বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরায়। বিমানের টারম্যাক ছেড়ে ছুটে যাওয়ার এই ফুটেজ সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে টারম্যাক ছেড়ে ঘাসের উপর দিয়ে ধুলো উড়িয়ে এগিয়ে যাচ্ছে বিমানটি।

ঘটনার সময়ে প্রবল ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে যান বিমানের যাত্রীরা। তবে, ঘটনায় কেউ আহত হননি বলে জানা গিয়েছে। এর ফলে বিমানটির সামান্য ক্ষতি হলেও নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছেছে বিমানটি। কী কারণে এই বিপত্তি, তা নিয়ে তদন্তে নেমেছে বিমানসংস্থা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে