সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের মৃত্যুর পর পূত্রবধূর বিয়ে দিলেন শ্বশুর

news-image

ডেস্ক রিপোর্ট।। ছেলের বউকে মেয়ের আদরে রাখার ঘটনা বাস্তবে কিংবা অনেক সিনেমাতেও দেখেছেন। কিন্তু এবার সিনেমার চিত্রনাট্যকেও হার মানালেন এক শ্বশুর। নিজের বিধবা পূত্রবধূকে মেয়ের স্নেহে বিয়ে দিয়েছেন তিনি। সোমবার রাতে ভারতের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার ভবতারিণীর মন্দিরে এই ঘটনা ঘটে।

জিনিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, জেলার ডেবরা ব্লকে বাড়জিশুয়া গ্রামের বাসিন্দা মুকুন্দ মাইতির ছেলে অমিত মাইতি হঠাৎই মারা যান। গত বছরের ডিসেম্বরে মহীশূর থেকে মহীশূর হাওড়া এক্সপ্রেসে কাজ সেরে বাড়ি ফেরার পথে ভুবনেশ্বরে অসুস্থতার কারণে ট্রেনেই মারা যান অমিত। তারপর প্রায় সাত মাস নিজের মেয়ের মতোই মুকুন্দ মাইতি তার পূত্রবধূকে বাড়িতে রেখেছেন। অবশেষে নিজ উদ্যোগে পাঁশকুড়া ব্লকের শ্যামসুন্দরপুর পাটনা এলাকার বাসিন্দা স্বপন মাইতির সঙ্গে বিধবা পূত্রবধূর বিয়ে দিলেন মুকুন্দ।

বিয়ের পর ঘটা করে বৌভাতও হয়েছে মন্দিরে। অনুষ্ঠানে খাবারের মেনুতে ছিল মাছ, মাংস, চিংড়ি পোস্ত থেকে দই মিষ্টি সবই। চারদিকে আলোর ঝলকানির মধ্যে চোখের জলে পূত্রবধূকে বিদায় দিলেন মুকুন্দ।

পূত্রবধূ উমা মাইতি বলেন, উনি আমার শ্বশুর নন, স্বয়ং বাবা। তিনি বাবার ভালোবাসা-স্নেহে আমার জীবন ভরিয়ে দিয়েছিলেন। এই দিনের কথা আমি কখনোই ভুলবো না। এক সময় যখন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল নিজের মেয়ের মতন আমায় আগলে রেখেছিলেন, সাহস জুগিয়েছিলেন, প্রেরণা জাগিয়েছিলেন এই মানুষটা। এদিকে মুকুন্দ মাইতির এই উদ্যোগকে প্রশংসায় ভাসিয়েছেন এলাকার মানুষ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে