,

নৌকা ডুবে যমুনায় ২ নারীর মৃত্যু, শিশুসহ নিখোঁজ ৫

news-image

নিউজ ডেস্ক।। বগুড়ায় যমুনা নদীতে নৌকা ডুবে আমেনা বেগম (৫৮) ও জোহরা বেগম (৩০) নামে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই শিশু এবং অপর এক নারীসহ আরও পাঁচজন নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জেলার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর পাকুরিয়ার চর এবং বাটিয়ার চরের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নৌকাটি চর বেষ্টিত চালুয়াবাড়ি ইউনিয়নের মানিকদাইড় চর থেকে সারিয়াকান্দি উপজেলা সদরের কালিতলা ঘাটের দিকে যাচ্ছিল।

পুলিশ জানায়, নিহত আমেনা বেগম চালুয়াবাড়ি ইউনিয়নের মানিকদাইড় গ্রামের মনছের আলীর স্ত্রী। আর জোহরা বেগমের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কয়লাকান্দি গ্রামে। তিনি ওই গ্রামের ইউসুফ আলীর স্ত্রী। ওই দু’জনের মরদেহ সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

নিখোঁজরা হলেন- জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পাকরল গ্রামের জওহর আলী ও তার ৭ বছরের মেয়ে সুরমা, একই উপজেলার চর পাকেরদহ গ্রামের জাহেদুল, তার ২ মাস বয়সী শিশু এবং বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মানিকদাইড় গ্রামের রেজউল ইসলামের স্ত্রী কাজলী বেগম।

সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলী জানান, শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা মঙ্গলবার সকাল ১১টার দিকে মানিকদাইড় ঘাট থেকে উপজেলা সদরের কালিতলা ঘাটের দিকে রওনা হয়। ঈদের পরদিন আত্মীয়-স্বজনদের বাড়ি বেড়ানোর উদ্দেশ্যেই তারা নৌকায় উঠেছিলেন।

তিনি বলেন, প্রায় আধা ঘণ্টা পর নৌকাটি পাকুরিয়ার চর এবং বাটিয়ার চরের মাঝামাঝি এলাকায় পৌঁছার পরই তলা ভেঙে যায়। এতে নৌকাটি দ্রুত ডুবে যায়। এরপর তীব্র স্রোতের মধ্যেও যাত্রীদের অনেকে সাঁতরে নিকটবর্তী তীরে উঠতে সক্ষম হন। তবে দুই নারীসহ ৭ জন আর ফিরতে পারেননি। পরে দুই নারীর লাশ নদীতে ভেসে উঠলেও অন্য পাঁচজনের কোন খোঁজ পাওয়া যায়নি।

নৌকাডুবির খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি জানান, নৌকা ডুবিতে তাৎক্ষণিকভাবে আহত অন্তত তিনজন সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমিক চিকিৎসা নিয়েছেন। সারিয়াকান্দি থানার ওসির দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টর সুব্রত কুমার ঘোষ জানান, নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।

সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন জানান, বর্তমানে স্থানীয় নৌকার মাঝিদের মাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চালানো হচ্ছে। তাছাড়া রাজশাহী ও রংপুর থেকে ডুবুরি চাওয়া হয়েছে। তারা এরই মধ্যে রওনা হয়েছেন।

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড