,

প্রেম প্রত্যাখান করায় ছাত্রীর মুখে ব্লেড মেরে জখম

news-image

নিউজ ডেস্ক।। সাতক্ষীরায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রাসাছাত্রীর মুখে ব্লেড দিয়ে জখম করে রক্তাক্ত করে দিয়েছে নাহিদ হাসান নামে এক যুবক। আহত অবস্থায় ওই ছাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের কুখরালি এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহত ছাত্রীর পরিবার জানিয়েছে, তার মেয়েকে একই গ্রামের শহরের কুখরালি এলাকার সিরাজউদ্দিনের ছেলে নাহিদ হাসান প্রেমের প্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় নাহিদ তাকে প্রায় উত্ত্যক্ত করত। বিষয়টি নাহিদের বাবাকে জানালে সে আরো ক্ষিপ্ত হয়ে উঠে। গত চারদিন আগে ওই ছাত্রীকে ছেলে পক্ষ দেখতে আসে। তাদের পছন্দও হয়। এ ঘটনা জানার পর বখাটে নাহিদ সকালে তাদের বাড়িতে ঢুকে ব্লেড দিয়ে তার মুখে আঘাত করে। রক্তাক্ত জখম অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মুখে পাঁচটি সেলাই দিতে হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আমি ঘটনাটি শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর