,

কাশ্মীর ইস্যুতে পাশে নেই মুসলিম দেশগুলো, পাকিস্তানের হতাশা

news-image

অনলাইন ডেস্ক : কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর থেকে ভারতের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুরু থেকে টুইটারে কাশ্মীর নিয়ে ভারত বিরোধী একের পর এক বার্তা দিতে থাকে ইমরান খান। সেইসঙ্গে আন্তর্জাতিক মহলে চলে দৌড়ঝাঁপ। তবে আন্তর্জাতিক মহলে তেমন সমর্থন জোগাতে পারেনি পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে হুঙ্কার দিলেও জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের পাঁচ স্থায়ী সদস্য (পি৫) ও মুসলিম দেশগুলি থেকে কোন বিষয়েই সমর্থন পাওয়া মুশকিল হয়ে পড়েছে পাকিস্তানের। এনিয়ে একধরনের হতাশায় পাকিস্তান।

এনিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহাম্মদ কুরেশি বলেন, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল ফুলের সঙ্গে নেই। পি৫-এর কোনও একজন সদস্য বাধা হয়ে দাঁড়াতে পারে। এটা নিয়ে কোনও ধোঁয়াশা থাকা উচিত নয়। বোকাদের স্বর্গে বাস করা উচিত নয়।

তিনি আরও বলেন যে, পাকিস্তান ও কাশ্মীরের মানুষদের এই বিষয়ে অবগত হতে হবে যে, না কেউ আপনাদের জন্য অপেক্ষা করছে বা না কেউ আপনাদের আমন্ত্রণের অপেক্ষায় আছে।

এছাড়া কুরেশি বলেন, অনেকে দেশের বিনিয়োগের আগ্রহ রয়েছে সেখানে (ভারতে)। আমি ইঙ্গিতগুলিতে আগেই বলেছি, আশা করি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। এটা ১ বিলিয়ন মার্কিন ডলারের বাজার, অনেক লোকের সেখানে বিনিয়োগ করার আগ্রহ আছে।

তিনি আরও বলেছেন, আমরা এনিয়ে (কাশ্মীর) মুসলিম দেশগুলো যারা ইসলামের রক্ষক তাদের সঙ্গে কথা বলেছি, কিন্তু তারাই ভারতে বিনিয়োগ করেছে এবং তাদের সেখানে স্বার্থ আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর